প্রধান সূচি

পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেদের খাবার দিলেন জেলা প্রশাসক

পিরোজপুর শহরের বিভিন্ন স্থানে মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেদের খাবার দিয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক। বৃহস্পতিবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত শহরের কৃষ্ণচুড়া মোড়, পুরাতন ডিসি অফিস, থানা সড়ক, সিও অফিস ও পুরাতন বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকা ঘুরে এ খাবার বিতরণ করে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে শহরের হোটেল-রেঁস্তোরা বন্ধ থাকায় এসব ভারসাম্যহীন ও ভবঘুরেদের বর্তমানে না খেয়ে থাকতে হয়। তাই গত ৩ এপ্রিল থেকে স্থানীয় যুব সংগঠন “পিরোজপুর ইয়ূথ সোসাইটি” প্রতিদিন রাতে পিরোজপুর শহরের বিভিন্ন স্থানে মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেদের রাতে ঘুরে ঘুরে খাবার বিতরণ করে আসছে।
এ বিষয়ে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, করোনাভাইরাস প্রতিরোধের কারণে ২৬ মার্চ থেকে শহরের হোটেল, রেঁস্তোরা বন্ধ থাকায় খাবারের অভাবে রাস্তায় থাকা এ সকল মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেদের অভুক্ত অবস্থায় থাকছে হচ্ছে। তাই পিরোজপুর শহরের এই অভুক্ত মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেদের প্রতিদিন রাতে খাবার দেয়ার জন্য স্থানীয় যুব সংগঠন “পিরোজপুর ইয়ূথ সোসাইটি” এর সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়ন করছে পিরোজপুর জেলা প্রশাসন।
পিরোজপুর ইয়ূথসোসাইটির প্রধান সমন্বয়কারী মো. হাসিবুল ইসলাম হাসান জানান, করোনা ভাইরাস প্রতিরোধে শহরের হোটেল-রেঁস্তোরা বন্ধ থাকায় মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেদের মাঝে জেলা প্রশাসনের সহযোগিতায় পিরোজপুর ইয়ূথ সোসাইটি এ খাবার বিতরণের আয়োজনে করেছে। হোটেল-রেঁস্তোরা না খোলা পর্যন্ত প্রতিদিন রাতে শহরের ১৮/২০ জন মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেদের মাঝে এ খাবার বিতরণ অব্যহত থাকবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial