প্রধান সূচি

স্বরূপকাঠীতে লোকসমাগম ঠেকাতে বৃহৎ দু’টি বাজার বন্ধ ঘোষণা

নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় অতি জনসমাগম জনিত নিরাপত্তাহীনতার কারণে বৃহৎ ইন্দেরহাট ও মিয়ারহাট নামক দুটি বাজার বন্ধ করার ঘোষণা করা হয়েছে।

বুধবার রাতে নেছারাবাদ উপজেলা প্রশাসন উপজেলা প্রশাসন ফেসবুক আইডি থেকে এ ঘোষণা দেন।

উপজেলার বৃহৎ ওই বাজারের মাছ বাজার ও কাঁচা বাজারে অতি মাত্রার লোক সমাগম হয় বিধায় ওই বাজার বন্ধ ঘোষণা করা হয়। তবে বাজারে মুদি মনোহরি দোকান খোলা থাকলেও তাও প্রতিদিন দুপুর দুইটার মধ্য বন্ধ করতে বলা হয়েছে।

ইউএনও জানান, মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করে এলাকার ইউপি চেয়ারম্যান ও মেম্বরদের মাধ্যমে বাজার বিকেন্দ্রীকরনের ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু জানান, ওইসব বাজারে সরকারি আদেশ অমান্য করে প্রতিনিয়ত মানুষের অতি জনসমাগম ঘটে চলছিল। তাই অতি জনসমাগমজনিত নিরাপত্তাহীনতার কথা ভেবে ওই বাজার দুটি বন্ধ ঘোষণা করা হয়। তিনি আরো বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial