স্বরূপকাঠীতে করোনা রসিকতায় ৫ দিনের হোম কোয়ারেইন্টানে যুবক
‘আমাকে ছুইয়োনা। আমি করোনা আক্রান্ত এক রোগীকে আমার মোটরবাইকে করে বরিশাল মেডিকেলে পৌছে দিয়েছি।’ নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার জগৎপট্টি গ্রামে রমজান(২৫)নামে এক রেন্ট-এ-কার চালক পাড়ার বন্ধুদের সাথে এমন কথা বলে রসিকতা করে ঘুরে বেড়াচ্ছিল।
মঙ্গলবার রাতে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশ খবর পেয়ে ওই বাড়ীর সামনে গিয়ে যুবকের কথা বিস্তারিত শোনেন। পরে তার কথায় সন্দেহজনিত কারণে তাকে ৫ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দিয়েছেন পুলিশ।
এ ঘটনায় ওই এলাকার মানুষের মধ্য কিছুটা ভিতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে।
যুবক রমজান জগৎপট্টি গ্রামের মো: বাবুল মিয়ার ছেলে। সে উপজেলার স্বরূপকাঠি বরিশাল রুটে ভাড়ায় মটর সাইকেল চালায়।
রমজান জানায়, গত ৬ এপ্রিল ছারছীনা বাস কাউন্টার এলাকা থেকে এক যাত্রী বহন করে বরিশাল শেরেবাংলা মেডিকেলে নিয়ে যায়। যাত্রী দিয়ে বাড়ী ফেরার পর এলাকার বন্ধুরা তার কাছে চা খাওয়ার বায়না ধরে। রমজান তাদের না খাওয়ানোর জন্য করোনা রোগীর সংস্প হয়েছিল বলে বন্ধুদের জানায়। এতে তার বন্ধুরা ভয় পায়।
রমজানের গাড়ীতে চড়া ওই যাত্রী করোনার রোগী কিনা জানতে চাইলে সে আরো বলে, তা আমি জানিনা। তবে সেই যাত্রী মেডিকেলে যাওয়ার কথা বলে তার গাড়ীতে উঠেছিল বলে রমজান জানায়।
