প্রধান সূচি

মাছ-মাংসের সরবরাহ ঠিক রাখতে সময় বাড়লো মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের

করোনা পরিস্থিতিতে মাছ, ডিম, দুধ ও মাংসের সরবরাহ অব্যাহত রাখতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ আগামী ১৪ এপ্রিল পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

বুধবার এক অফিস আদেশে ওই সিদ্ধান্তের কথা জানানো হয়। এই সময়সীমা দুদফায় বাড়ানো হলো।

এর আগে গত ৩ এপ্রিল করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে মৎস্য, পোল্ট্রি, ডেইরি খাতের সংকট মোকাবেলা এবং প্রাণিজ আমিষের সরবরাহ সচল রাখার লক্ষ্যে সিদ্ধান্ত নিয়েছিল। সেখানে মাছ, মাংস, দুধ, ডিমসহ পোল্ট্রি, পশু ও মৎস্য খাদ্য ও বিভিন্ন উপকরণ উৎপাদন, পরিবহন এবং বিপণনে উদ্ভুত সমস্যা সমাধানে দুর্যোগকালে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখার নিদের্শনা ছিল মন্ত্রণালয়ের।

নতুন এ আদেশে ১২ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখার সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হলো। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থা, মাঠপর্যায়ের অফিস এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে সমন্বয়, উদ্ভুত সংকট মোকাবিলায় সরকারের সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর-সংস্থার সাথে যোগাযোগপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রাপ্ত তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিতকরণের জন্য মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে ঢাকার ফার্মগেটের প্রাণিসম্পদ অধিদপ্তরে নিয়ন্ত্রণ কক্ষ (ভবন নং-১, কক্ষ নং-৪০৮, টেলিফোন নং-০২ ৯১২২৫৫৭) বর্তমানে পরিচালিত হচ্ছে।

নিয়ন্ত্রণ কক্ষের বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম জানান, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপাদন, পরিবহন ও বিপণন বাধা দূর করতে ভুক্তভোগী খামারিদের দিকনির্দেশনা প্রদানসহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করে সমস্যার সমাধান করা হচ্ছে নিয়ন্ত্রণ কক্ষ থেকে। এছাড়া মাছ, মাংস, দুধ ও ডিম সংক্রান্ত গুজব ও অপপ্রচার বন্ধে পরামর্শ প্রদানের পাশাপাশি বিভাগীয় ও জেলা পর্যায়ের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের সাথে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial