প্রধান সূচি

বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী ও ওষুধ বিতরণ

করোনাভাইরাস পরিস্থিতিতে বাগেরহাটে ‘লতিফ মাস্টার ফাউন্ডেশন’ হতদরিদ্র অসহায় ও শ্রমজীবি পরিবারের মাঝে খাদ্য ও ওষুধ বিতরণ করেছে। সোমবার থেকে শুরু হওয়া এ ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বাগেরহাট জেলায় এ পর্যন্ত এক হাজার দু:স্থ পরিবারের হাতে ত্রাণ তুলে দিয়েছে লতিফ মাস্টার ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমেরিকা প্রবাসী বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব রফিকুল ইসলাম জগলুর আর্থিক অনুদানে বাগেরহাট সদর উপজেলা এবং বাগেরহাট পৌরসভার খারদ্বার, ষ্টেডিয়াম এলাকা, ডেমা, দশানী, রহিমাবাদ, কাড়াপাড়া, ষাটগুম্বুজ, রনবিজয়পুর,  বৈটপুর, বেমরতা, পশ্চিমবাগ, কান্দাপাড়া, দেপাড়া, মুলঘর, বেশরগাতী, বাদোখালী, আতাইকাঠী, পারনোয়াপাড়া, বিষ্ণপুর, মুক্ষাইট, কুলাদাইড় গ্রামের সহ¯্রাধিক গরীব অসহায় দু:স্থদের মাঝে প্রয়োজনীয় ওষুধ, মাস্ক, সাবান,  চাল, ডাল, তেল, লবন, পেঁয়াজসহ নিত্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশন কর্মকর্তা মো. বোরহান উদ্দিন, মো. জুয়েল, মো. শহিদুল ইসলাম, নুর ইসলাম, আনসার সরদার, মুকুল সরদার, শরিফ মোস্তফা জামান লিটু, আসাদুজ্জামান জুযেল, শামিম বেগ, আজাদ প্রমুখ।

লতিফ ফাউন্ডেশনের সভাপতি হালিমা বেগম জানান, বাগেরহাট পৌরসভা ও বাগেরহাট সদর উপজেলার বেশ কিছু ইউনিয়নে এ পর্যন্ত এক হাজার দু:স্থ পরিবারের খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। আগামীতে পর্যায়ক্রমে বাগেরহাটে জেলার বিভিন্ন উপজেলায় এ ত্রাণ দেওয়া হবে।

উল্লেখ্য, মাস্টার আব্দুল লতিফ ফাউন্ডেশন মেধাবী ও গরীব শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, আর্থিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে করে আসছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial