প্রধান সূচি

পিরোজপুরে কর্মহীন মানুষদের ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সহায়তা দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ

করোনাভাইরাসের কারণে ঘরে থাকা পিরোজপুর সদর উপজেলার কর্মহীন মানুষদের ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সহায়তা দিয়েছেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ।
তিনি মঙ্গলবার দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে খাদ্য সহায়তার জন্য ২ হাজার ৫০০ পরিবারের খাদ্য সামগ্রী প্রদান করেন।
খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারের জন্য ৫ কেজি চাল, দুই কেজি আলু, ১ কেজি ডাল, আধা লিটার তেল, লবন ও সাবান দেয়া হয়।
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে পিরোজপুর সদর উপজেলাসহ জেলার ৭টি উপজেলার ২৫ হাজার কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন পিরোজপু জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial