প্রধান সূচি

পোষা পাখি ও প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ করা যাবে না : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

করোনা পরিস্থিতিতে পোষা পাখি ও প্রাণীর প্রতি কোন ধরণের নিষ্ঠুর আচরণ করা যাবে না মর্মে কঠোর নির্দেশনা প্রদান করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

সোমবার দুপুরে রাজধানীর কাঁটাবনে ফিশ ও পেট এনিমেল মার্কেট পরিদর্শনে গিয়ে উপস্থিত দোকান মালিকদের উদ্দেশে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ নির্দেশনা দেন। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।

এসময় প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, কাঁটাবন মার্কেটে পোষা পাখি ও প্রাণিদের ঠিকমতো খাবার দেয়া হচ্ছে কীনা, তাদের প্রতি নির্দয় আচরণ করা হচ্ছে কীনা, তারা পর্যাপ্ত আলো-বাতাসে শ্বাস-প্রশ্বাস নিতে পারছে কীনা-এ বিষয়গুলো সরেজমিনে দেখার জন্য কাঁটাবন মার্কেট পরিদর্শন করেছি। এখানে দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে আলোচনা হয়েছে। করোনা পরিস্থিতিতে পোষা পাখি ও প্রাণীদের যাতে পর্যাপ্ত খাবার দেয়া হয়, তাদের শ্বাস-প্রশ্বাস গ্রহণে প্রয়োজনীয় আলো-বাতাসের ব্যবস্থা করা হয় এবং তাদের প্রতি কোনভাবেই যেনো নিষ্ঠুর আচরণ না করা হয় সেজন্য দোকান মালিকদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে ।

এর আগে মন্ত্রী রবিবার সন্ধ্যায় আকস্মিককভাবে কাঁটাবন মার্কেটে পোষা পাখি ও প্রাণীদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial