প্রধান সূচি

চিতলমারীতে কর্মহীন পরিবারে খাদ্য সহায়তা প্রদান

বাগেরহাটের চিতলমারীতে মহামারি করোনা প্রাদুর্ভাবের আশঙ্কায় গৃহে থাকা কর্মহীন সাড়ে ৫শ’ পরিবারের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা প্রদান করেছেন সদর ইউনিয়নের ৩নং ইউপি সদস্য শহিদুল ইসলাম।

সোমবার সকাল সাড়ে ১০ টায় বারাশিয়া বাজারে এ খাদ্য সহায়তা প্রদানের উদ্বোধন করেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়াম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাত আফরোজ স্বর্ণা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান সদর ইউপি চেয়াম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন প্রমুখ।

উদ্বোধন শেষে ইউপি সদস্য শহিদুল ইসলাম ও গ্রাম পুলিশের সদস্যরা বারাশিয়া, পুরাতন কালশিরা ও কলিগাতি গ্রামের কর্মহীন ও দুঃস্থ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ৫ কেজি চাল, ১  কেজি পিয়াজ, ১ কেজি ডাল ও আধা লিটার তেল  ও লবন পৌঁছে দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial