প্রধান সূচি

করোনাভাইরাস সংক্রমণ রোধে

ইন্দুরকানীতে নিষেধাজ্ঞা মানছে না হাটবাজারে ক্রেতা ও বিক্রেতারা

ইন্দুরকানী সদর বাজারে করোনাভাইরাস প্রতিরোধে ও সচেতনতার জন্য গণমাজায়াত নিষেধাজ্ঞা থাকলেও সাপ্তাহিক বাজার বসে কেনা-বেচা করে চলছেন ক্রেতা ও বিক্রেতারা। সেক্ষেত্রে মানা হচ্ছে না কোন সামাজিক দুরত্বও।
সোমবার উপজেলার ইন্দুরকানী সদর বাজারে বিক্রেতারা নির্ধারিত স্থানে বসেই বেচাকেনা করেছে। এই বাজারে শাক সবজি, মাছ, গরু মাংস, তরমুজ, ফুট বিক্রির দোকানসহ বিভিন্ন দোকান দেখতে পাওয়া গেছে।
প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য উপজেলা প্রশাসন কর্তৃক সকল প্রকার লোক সমাগম, খেলাধুলা, সাপ্তাহিক হাট বাজার বন্ধ থাকার জন্য মাইকিং করে প্রচার প্রচারণা করছে। এছাড়া বিভিন্ন রাস্তায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, থানা পুলিশ, মোবাইল টিমের মাধ্যমে কাজ করছে। কিন্তু তারপরেও ইন্দুরকানী সদর বাজারে বিক্রেতারা উক্ত নিষেধাজ্ঞা অমান্য করে বাজারেই হাট বসিয়ে লোকজনের গণজামায়াত সৃষ্টি করছে।
বিক্রেতা গোপাল জানান, সবাইকে দেখি মালামাল নিয়ে বিক্রি করতে ছিল তাই আমিও বিক্রি করি।
এ ব্যাপারে বাজার কমিটির কর্মকর্তা মো. জহিরুল ইসলাম (ওহাব) জানান, আমরা তাদেরকে নিষেধ করেছিলাম, এখন তারা মালামাল নিয়ে আসলে আমরা কি করব। আমাদের নির্দেশ অমান্য করে বাজারে বেচাকেনা করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial