ইন্দুরকানীতে এক ব্যক্তির করোনার উপসর্গে এলাকা ঝুড়ে আতংক
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় এক ব্যক্তির করোনা সন্দেহে এলাকা জুড়ে আতংক বিরাজ করছে। ওই রোগীর নমুন সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। জানা যায়, গত দুই দিন আগে ইন্দুরকানী গ্রামের তোবারক আলী গাজীর ছেলে তারা গাজী জর, শ^াস কষ্ট ও সর্দি দেখা দিলে পিরোজপুর জেলা হাসপাতালে ডাক্তার দেখালে তাকে প্রাথমিক পরীক্ষা শেষে আইসোলেশনে থাকতে বলা হয়। কিন্তু সে ভয়ে হাসপাতাল থেকে পালিয়ে আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে খোঁজ করে না পেয়ে ইন্দুরকানী থানায় জানায়। ইন্দুরকানী থানা পুলিশ তাকে পেয়ে রবিবার রাতে তার বাসায় তাকে আটকে রাখে। তারা গাজীকে পুলিশ খোঁজায় এলাকায় চলমান ভাইরাসের আতংক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ ডাক্তারেকে নিয়ে ওই রোগীর বাসায় গিয়ে সব কিছু শুনে করোনার উপসর্গ পরীক্ষার জন্য তাকে পিরাজপুর জেলা হাসপাতালে পাঠান। কর্তব্যরত ডাক্তাররা তার নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস পরীক্ষার জন্য ঢাকায় পাঠান। রোগী তারা গাজীকে এবং তাদের পরিবারের সদস্যদের রিপোর্ট না আসা পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকতে বলেন।
ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম জানান, তারা গাজীর করোনার উপসর্গে এলাকায় অনেকটা আতংকিত ছিল। তাই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাকে ও তার পরিবারকে রিপোর্ট না আসা পর্যন্ত হোম কোয়ারিন্টিনে থাকতে কঠোরভাবে বলা হয়েছে।
