প্রধান সূচি

ইন্দুরকানীতে জেলা প্রশাসকের খাদ্য সহায়তা প্রদান

জেলার ইন্দুরকানী উপজেলার আবাসনের বাসিন্দাসহ শ্রমজীবি মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। আবাসনের বাসিন্দারাসহ সাধারণ শ্রমজীবি মানুষ জেলা প্রশাসকের হাত থেকে ত্রাণ পেয়ে খুশি।

রবিবার উপজেলার চন্ডিপুর হাইস্কুল মাঠে ও কলারণ জাপানি ব্রাক হাউজ মাঠে আবাসনের বাসিন্দা ও শ্রমজীবি মানুষের মাঝে খাদ্য সহয়তা বিতরণ করেন জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম. মতিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাঘা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী প্রমুখ।

পরে জেলা প্রশাসক বালিপাড়া ইউনিয়ন পরিষদের সামনে ৪০জন অসহায় লোককে এক হাজার করে টাকা বিতরণ করেন। এর আগে তিনি কলারণ ফেরী ঘাট জামে মসজিদ পরিদর্শন করেন এবং মসজিদে তিনি জেলা প্রশাসন থেকে জন্য তিন লক্ষ বিশ হাজার টাকার বরাদ্দের কথা জানান এবং মসজিদের নির্মাণ কাজ দ্রুত শুরু করতে মসজিদ কমিটিকে বলেন। পরে তিনি ইন্দুরকানী বাজারে নির্মানাধীন পত্তাশী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial