প্রধান সূচি

পিরোজপুরে সরকারী উদ্যোগে খাদ্য সহায়তা অব্যাহত

করোনাভাইরাস পরিস্থিতিতে শনিবার অসহায়, দু:স্থ, দিন মজুর ও রিক্সাচালকদের মাঝে  সরকারের উদ্যোগে খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। শনিবার পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী বিরতণ করা হয়।

পিরোজপুর সদর উপজেলা প্রশাসন পক্ষে সহকারি কমিশনার (ভূমি) রামানন্দ পাল মানুষের মাঝে এ খাদ্য সহায়তা পৌঁছে দেন।

পিরোজপুর পৌরসভার ৫নং ওয়ার্ড শহরের সিআই পাড়া এলাকার শেখ বাড়ি পারিবারিক শিশু পার্কের সামনে থেকে শনিবার সকালে তোলা ছবি।

এদিকে, উপজেলা প্রশাসনের ফেজবুক আইডি থেকে জানানো হয়েছে, কারও বাড়িতে খাদ্য দ্রব্যের প্রয়োজন হলে উপজেলা প্রশাসনকে জানালে তারা গিয়ে কাবার পৌঁছে দিবে। এমনকি মধ্যবিত্ত পরিবারের লোকজনের যদি খাবারের প্রয়োজন হয় তাদের নাম পরিচয় গোপন রেখে তাদের বাড়িতে প্রশাসনের পক্ষ থেকে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial