প্রধান সূচি

কাউখালীতে ‘সেবার নৌকা’ নিয়ে আশ্রয়ন প্রকল্পে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন জেলা প্রশাসক

পিরোজপুরের কাউখালীর নদী বেষ্টিত আমরাজুড়ি ইউনিয়েন আশ্রয়ন প্রকল্পের ৬০টি পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

শনিবার সকালে কোনো প্রকার পূর্ব প্রস্ততি বা জনসমাগম ছাড়াই ‘সেবার নৌকা’ নিয়ে আমরাজুড়ি আশ্রয়ন প্রকল্পের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন জেলা প্রশাসক।

করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখার উদ্যোগে নদী তীরবর্তী ও চরের শ্রমজীবী মানুষের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী ও চিকিৎসাসেবা পৌঁছে দিতে সেবার নৌকা চালু করেন। সেই নৌকায় চড়ে উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন সন্ধ্যা নদীর তীরে আশ্রয়নে বসবাস করা শ্রমজীবী দরিদ্র মানুষের জন্য খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দিয়েছেন জেলা প্রশাসক আবু আলী  মো. সাজ্জাদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হক, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম. সাইফুল ইসলাম প্রমূখ।

জেলা প্রশাসক আশ্রায়ন প্রকল্পের ৬০ পরিবারের প্রত্যেককে চাল, ডাল, আলু, লবণ,সাবান, শিশু খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial