করোনাভাইরাস সংক্রমণ রোধে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর উদ্যোগে পিরোজপুর সদর থানায় হাত ধোয়ার উপকরণ প্রদান
করোনাভাইরাস সংক্রমণ রোধে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি’র উদ্যোগে পিরোজপুর সদর থানায় হাত ধোয়ার উকররণ প্রদান করা হয়েছে। থানায় আগত লোকজনের হাত ধোয়ার জন্য পানির ট্যাঙ্কি ও হ্যান্ডওয়াশ প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে থানার সামনে এ হাত ধোয়া কর্মসূচির উদ্বোধন করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল। এ সময় সাংবাদিক হাসান মামুনসহ পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ রোধে পিরোজপুর-১ নির্বাচনী এলাকার পিরোজপুর সদর, নাজিরপুর ও স্বরূপকাঠী উপজেলায় জনসাধারণকে সচেতন করে তোলা, জনসাধারণের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, বিভিন্ন স্থান ও সড়কে জিবাণুনাশক স্প্রে প্রদান এবং কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে চলছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি। তিনি প্রতিনিয়ত পিরোজপুরের করোনাভাইরাস পরিস্থিতির খোঁজ খবর রাখছেন।
এদিকে, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ও সামাজিক দুরত্ব নিশ্চিত করতে পিরোজপুরে পুলিশ বিভিন্ন সড়কে মহড়া দিয়েছে। শুক্রবার সকালে পিরোজপুর সদর থানা অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদলের নেতৃত্বে শহরের বিভিন্ন সড়কে এ মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় পুলিশ সদস্যরা রাস্তায় বের হওয়া লোকদের করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হতে আহ্বান জানান ওসি। অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়া এবং মোড়ে মোড়ে অহেতুক আড্ডা ও জমায়েত করতে নিষেধ করেন।
