প্রধান সূচি

করোনাভাইরাস পরিস্থিতি

মঠবাড়িয়ায় সাড়ে ৬ হাজার শ্রমজীবী পরিবারকে খাদ্য সহায়তা দিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ

করোনাভাইরাস সংক্রমণ রোধে “ঘরে থাকুন-সুস্থ্য থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন” এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাড়ে ৬ হাজার হাজার কর্মহীন শ্রমজীবী পরিবারকে ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সহায়তা দিয়েছেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।
তিনি আজ শুক্রবার সকালে মঠবাড়িয়া পরিষদ চত্বরসহ উপজেলার বিভিন্ন স্থানে খাদ্য সহায়তা হিসেবে শ্রমজীবীদের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবন ও সাবান বিতরণ করেন।
এ সময় মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, পিরোজপুর জেলা পরিষদের সদস্য মো. হেলাল মুন্সী, আজিমুল হক, ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেনসহ জনপ্রতিনিধি এবং রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial