প্রধান সূচি

বাগেরহাটে আত্মসমর্পণকৃত দস্যুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বাগেরহাটে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর পক্ষ থেকে আত্মসমর্পণকৃত দস্যুদের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় মোংলা ফরেস্ট ঘাটে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় র‌্যাব-৮ এর কর্মকর্তা এএসপি মো. ইফতেখারুজ্জামানসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে রামপাল উপজেলার ভাগা বাজারেও আত্মসমর্পণকৃত দস্যুদের মাঝে র‌্যাব-৮ এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এদিন র‌্যাব-৮ এর পক্ষ থেকে আত্মসমর্পণকৃত ২৮৭ দস্যু’র মাঝে খাবার ও নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হয়।

র‌্যাব-৮ এর কর্মকর্তা এএসপি মো. ইফতেখারুজ্জামান বলেন, সরকারের আহবানে সারা দিয়ে সুন্দরবনের দস্যুরা স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্মসমর্পণ করে। স্বাভাবিক জীবন-যাপনের জন্য র‌্যাবের মাধ্যমে সরকার এর তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। দেশের এই করোনা পরিস্থিতে তাদের যাতে খাবারের কষ্ট না হয় সে জন্য আমরা চাল, ডাল, তেল, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় পন্য সামগ্রী বিতরণ করেছি। এ সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial