চিতলমারীতে ৪ ভাইয়ের উদ্যোগে খাদ্য সহায়তা
বাগেরহাটের চিতলমারীতে মহামারি করোনা প্রতিরোধে গৃহে থাকা কর্মহীন ৩ শতাধিক দু:স্থ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। চিতলমারী সদর ইউনিয়নের আড়–য়াবর্নী চরপাড়া গ্রামের মৃত মো. রত্তন আলী খানের ৪ ছেলে মো. তৈয়াবুর রহমান খান, নাসির উদ্দিন খান, মো. নাজমুল খান ও রবিউল ইসলাম খানের ব্যক্তিগত তহবিল থেকে প্রতিবেশী ও এলাকার ৩ শতাধিক কর্মহীন দু:স্থ পরিবারের মধ্যে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। শুক্রবার সকাল ৯ টায় এ খাদ্য সহায়তা প্রদানের উদ্বোধন করেণ চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক মো. বাসার খান, ইউপি সদস্য শহীদ শেখ প্রমুখ।
উদ্বোধন শেষে মো. তৈয়াবুর রহমান খান, নাসির উদ্দিন খান, মো. নাজমুল খান ও রবিউল ইসলাম খান প্রতিবেশী ও এলাকার কর্মহীন প্রত্যেক পরিবারের হাতে ৫ কেজি চাল, ১ কেজি পিয়াজ, ১ কেজি ডাল ও ৩ কেজি আলু পৌঁছে দেন।
