প্রধান সূচি

করোনা সচেতনতায় পিরোজপুরে পুলিশের মহড়া

পিরোজপুরে বিদেশফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে এবং সাধারণ মানুষকে ঘরে রাখতে সচেতনতামূলক মহড়া দিয়েছে পিরোজপুর সদর থানা পুলিশ সদস্যরা।

জনসাধারণকে ঘরে অবস্থান করার অনুরোধসহ করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে করণীয় বিষয়ে প্রচারণা চালিয়ে শুক্রবার সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদলের নেতৃত্বে পিরোজপুর জেলা শহরের বিভিন্ন সড়কে মহড়া দেয় পুলিশ সদস্যরা। তারা সচেতনাতামূলক লিফলেট বিতরণ, মাইকিং, সাবান বিতরণ করে।

এসময় উপস্থিত ছিলেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহীদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপরেশন) আবদুস সোবাহান, পিরোজপুর সদর ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সোলামানসহ পিরোজপুর সদর থানা ও ফাঁড়ির পুলিশ সদস্যবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial