করোনাভাইরাস : নাজিরপুরে পুলিশ সুপারের খাদ্য সহায়তা প্রদান
করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পড়া দিনমজুর, ভ্যান চালক, বেদে পল্লীর বাসিন্দাসহ নিম্ন আয়ের দুই হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।
শুক্রবার দুপুরে জেলার নাজিরপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে তিনি এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ মাঈনুল হাসানসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আটা, সাবানসহ অন্যান্য সামগ্রী।
পুলিশ সুপার হায়তুল ইসলাম খান বলেন, যারা একেবারেই কাজ করতে পারছেন না, আবার যারা লজ্জায় কারও কাছে সহযোগিতা চাইতে পারছেন না এমন পরিবারগুলোকেও খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।
Please follow and like us:
« নাজিরপুরে জ্বর ও শ্বাসকষ্টে গৃহবধূর মৃত্যু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) করোনা সচেতনতায় পিরোজপুরে পুলিশের মহড়া »
