পিরোজপুরে শতাধিক নরসুন্দরের মাঝে জেলা প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ
পিরোজপুর শহরের শতাধিক নরসুন্দর (নাপিত) পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার শহরের অফিসার্স ক্লাবের সামনে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মো, বশির আহম্মেদসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ২৬ মার্চ থেকে পিরোজপুরসহ সারাদেশে ঔষুধ ও কিছু নিত্যপণ্যের দোকানসহ সব ধরণের ব্যবসায়িক ও অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর উপার্জন বন্ধ রয়েছে দৈনিক মজুরির উপর নির্ভর করে চলা নরসুন্দরদের। ফলে বিগত এক সপ্তাহ ধরে তারা মানবেতর জীবনযাপন করছেন। বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল, পিয়াজ, লবন ও সাবান।
এ পর্যন্ত পিরোজপুরের ৭টি উপজেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৮ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
Please follow and like us:
« নাজিরপুরে ভ্রাম্যমাণ বাজার চালু করলেন ইউএনও (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নাজিরপুরে কর্মহীন ১৫০ পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ডিসি »
