প্রধান সূচি

বাগেরহাট ৪ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের সহযোগিতায় এবং বাগেরহাট পৌরসভার ব্যবস্থাপনায় হতদরিদ্র ও নিম্ন আয়ের ৪ হাজার পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে পৌরসভার রেল রোডস্থ বস্তির ৫ জন হতদরিদ্র পরিবারের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে জেলা প্রশাসক মামুনুর রশিদ এ খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, পৌর মেয়র খান হাবিবুর রহমান, শেখ হেলাল উদ্দিন এমপি’র একান্ত সহকারী ও আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলামসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও পৌর কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌরসভার হতদরিদ্র ও নিম্ন আয়ের ৪ হাজার পরিবারের মাঝে ১০ কেজি চাল, ডাল, আলু,  তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান বলেন, সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের সহযোগিতায় ও বাগেরহাট পৌরসভার ব্যবস্থাপনায় হতদরিদ্র ও নিম্ন আয়ের ৪ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রশাসনের পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রত্যেক ওয়ার্ডে ৪ শতাধিক করে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলরবৃন্দরা বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পৌরসভার পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, হোম কোয়ারেন্টাইন মানতে পুলিশ হেডকোয়ার্টার ও সরকারের যে নির্দেশনা আছে তা সকলকে মানতে সকল শ্রেনীর মানুষের প্রতি আহবান জানান। তিনি বলেন,হোম কোয়ারেন্টাইন মানতে প্রশাসন গুরুত্বপূর্ন ভুমিকা পালন করছে বলে জানানো হচ্ছে। বাগেরহাটের কর্মরত সাংবাদিকবৃন্দ আমাদের সহযোগিতা করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে  লোকজন যার যার ঘরে থাকছেন। এই পরিস্থিতিতে যারা দিন আনে দিন খায়, হত দরিদ্র দিনমজুর জনগোষ্ঠিও ঘরের বাইরে আসতে পাড়ছেন না। সেই দরিদ্র জনগোষ্ঠির জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩৫ হাজার ও বাগেরহাট ১ ও ২ আসনের সংসদ সদস্যের পক্ষ থেকে ২০ হাজার পরিবারের মাঝে পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। ইতিমধ্যে ৬ হাজার পরিবারকে অনুদার প্রদান করা হয়েছে। আমরা তা হতদরিদ্রদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছি। আমাদের এই সহায়তা অব্যাহত থাকবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial