ইন্দুরকানীতে জেলা পরিষদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
জেলার ইন্দুরকানী উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা হলরুমে এসব সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ। এসময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম মতিউর রহমান, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ, জেলা পরিষদের সদস্য শেখ আবুল কালাম (ইমরান), ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতি, হাওলাদার মোয়াজ্জেম হোসেন, গোলাম সরোয়ার বাবুল উপস্থিত ছিলেন।
উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য হ্যান্ডওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার, হাতের গ্লোবস, মাক্সসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।
Please follow and like us:
« ইন্দুরকানী করোনাভাইরাস প্রতিরোধে সেনাবাহিনীর টহল (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাট ৪ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ »
