করোনাভাইরাস প্রতিরোধে
পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে ভান্ডারিয়ায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
করোনাভাইরাস প্রতিরোধে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে ভান্ডারিয়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, থানা পুলিশ এবং প্রেসক্লাবের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ, জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ, মাক্স, হ্যান্ড গ্লোবস, লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে এসব স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ।
এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. এইচ এম জহিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম, ওসি এস. এম মাকসুদুর রহমানসহ সকল ইউপি চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« কাউখালীতে দু:স্থ কল্যাণ সংস্থার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
