কাউখালীতে দু:স্থ কল্যাণ সংস্থার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
পিরোজপুরের কাউখালীতে জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র প্রতিষ্ঠিত দু:স্থ কল্যাণ সংস্থার উদ্যোগে গরীব, অসহায় ও দিনমজুরদের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি প্রাঙ্গনে ৫শ’ পরিবারের জন্য খাদ্য সহায়তা উপজেলার ৫ ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে হস্তান্তর করা হয়েছে।
খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ৮ কেজি করে চাল, ২ কেজি আলু ও ১ কেজি ডাল, সয়াবিন ১ লিটার ও ১ লবন কেজি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক শাহ আলম নসু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম সাইফুল ইসলাম প্রমূখ।
