প্রধান সূচি

ভান্ডারিয়ায় শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জেলার ভান্ডারিয়া উপজেলায় রবিবার সকালে জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র প্রতিষ্ঠিত বেসরকারি সামাজিক প্রতিষ্ঠান দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া সরকারিভাবে পৌরসভার উদ্যোগে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এবং ভান্ডারিয়া পৌর প্রশাসক মো. নাজমুল আলম, জাতীয়পার্টি (জেপি)’র উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক, সাবেক সদর ইউপি চেয়ারম্যান এবং পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জাতীয়পার্টি (জেপি)’র উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু ডাকুয়া, পৌরসভার সচিব মো. আনোয়ার হোসেন, পৌর কাউন্সিলর মো. মানিক হাওলাদার এবং পৌর কর্মকর্তা মো. আমিনুল ইসলাম প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial