প্রধান সূচি

বাগেরহাটে ছিটানো হচ্ছে জীবাণুনাশক পানি

বাগেরহাট পৌর শহরের গুরুত্বপুর্ন স্থানে জীবাণুনাশক পানি ছিটানো হচ্ছে। রবিবার দুপুরে করনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান নিজ উদ্যোগে পৌরসভার বিভিন্ন সড়কে নিজ হাতে জীবাণুনাশক পানি ছিটিয়েছেন। এ সময় বাগেরহাট পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি কাউন্সিলরদের সাথে নিয়ে শহরের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট ছাড়া সকল প্রকার দোকান বন্ধ করে দেন।

পৌর মেয়র খান হাবিবুর রহমান জানান, কারোনাভাইরাস যাতে মহামারী আকার ধারণ করতে না পারে সেজন্য পৌর কাউন্সিলবৃন্দদের সাথে নিয়ে শহরের সকল স্থানে জীবাণুনাশক পানি ছিটানো হয়েছে।

এদিকে, করোনাভাইরাস প্রতিরোধে সদর থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বাগেরহাট পুলিশ লাইনের পাশ^বর্তী বেদে পল্লীসহ খানজাহান আলী (রহ:) মাজার এলাকার বিভিন্ন স্থানে ছিটানো হয়েছে জীবাণুনাশক পানি। এসময় বাগেরহাট অতিরিক্ত জেলা  প্রশাসক মো. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক সরদার আব্দুল কাদেরের সহযোগিতায় সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান আহম্মেদ মনি, সহ-সভাপতি শেখ মোজাম হোসেন এ জীবানুনাশক পানি ছিটান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial