করোনাভাইরাস পরিস্থিতি
পিরোজপুরে দলিত সস্প্রদায়ের মানুষের বাড়িতে পৌঁছে দেয়া হল সরকারের খাদ্য সহায়তা
করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টিতে মাঠে কাজ করছে পিরোজপুরের জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
রবিবার জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন শহরের প্রেসক্লাব সড়কে দলিত সম্প্রদায়ের মধ্যে প্রধানমন্ত্রী ঘোষিত ‘ঘরে থাকুন, বাইরে নয়’ কর্মসূচির আওতায় নিম্নআয়ের সরকারের খাদ্য সহায়তার অংশ হিসেবে চাল, ডাল, তেল ও আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। এসময় দলিত বিভিন্ন সম্প্রদায়ের ৬০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এর আগে সদর উপজেলার কলাখালী ইউনিয়নের নি¤œআয়ের ১০০ অসহায়দের মধ্যে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু ও ১ লিটার ভোজ্য তেল ও সাবান বিতরণ করা হয়।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) রামানন্দ পাল, পিআইও আমিরুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান দিদারুজ্জামান শিমুল উপস্থিত ছিলেন
Please follow and like us:
« বাগেরহাটে ছিটানো হচ্ছে জীবাণুনাশক পানি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে ইউএনও নিজেই অসহায়দের বাড়িতে চাল পৌঁছে দিলেন »
