পিরোজপুরের সড়কে জীবানুনাশক স্প্রে প্রদান কর্মসূচি
“বাড়িতে থাকুন, নিজে নিরাপদ থাকুন, অপরকে নিরাপদ রাখুন” এ শ্লোগান নিয়ে পিরোজপুরে সড়কে সড়কে জীবানুনাশক স্প্রে প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার সকালে শহরের সিও অফিস এলাকায় বঙ্গবন্ধু চত্বরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম এমপির পক্ষ পরিচালিত সড়কে স্প্রে প্রদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহযোগিতায় শহরের বিভিন্ন স্পটে জীবানু ধংসকারী স্প্রে করা হয়।
পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি এস. এম বায়েজিদ বলেন, শহরের বিভিন্ন এলাকায় জীবাণুমক্ত রাখতে এই স্প্রে প্রদান করা হচ্ছে।
Please follow and like us:
« চিতলমারীতে দু:স্থদের মধ্যে খাদ্য উপকরণ বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছে জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা »
