কাউখালীতে দু:স্থদের জন্য খাদ্য সামগ্রী দিয়েছে শ্রী গুরু সংঘ আশ্রম
করোনাভাইরাস মোকাবেলায় শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম এর পক্ষ থেকে দু:স্থদের ২০০ প্যাকেট খাদ্য সামগ্রী কাউখালী উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুনের রেখার কাছে এ সকল খাদ্য সামগ্রী হস্তান্তর করেন শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী।
এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল চন্দ্র কুন্ডু, সাধারণ সম্পাদক মো. মনিনুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুর রশিদ মিল্টন, শ্রী গুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের সহ-সভাপতি অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকার, এডভোকেট পরিতোষ সমাদ্দার, প্রচার সম্পাদক ভক্ত কর্মকার প্রমুখ।
