প্রধান সূচি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর উদ্যোগে নাজিরপুরে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি’র ব্যক্তিগত উদ্যোগে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে কর্মহীন সুবিধাবঞ্চিত, খেটে খাওয়া, দিনমজুর, গরীব ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে নাজিরপুর উপজেলা সদরে মন্ত্রীর বাসভবনের সামনে তার পক্ষে স্থানীয় নেতৃবৃন্দ উপজেলার ৯টি ইউনিয়নের ১হাজার পরিবারের মাঝে ৭ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, লবণ ও তেল।

কোন প্রকার জনসমাগম ছাড়াই মন্ত্রীর বড় ভাই আওয়ামী লীগ নেতা এসএম নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ খান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু উপজেলার ৯টি ইউনিয়নের ৯জন প্রতিনিধির কাছে এ খাদ্য সামগ্রী হস্তান্তর করেন। যা স্থানীয় নেতৃবৃন্দের তালিকা অনুযায়ী প্রতিটি পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial