প্রধান সূচি

মৎস্য ও প্রণিসম্পদ মন্ত্রীর উদ্যোগে পিরোজপুরে কর্মহীন মানুষের জন্য খাদ্য সহায়তা

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে অধিকাংশ লোকজনই বাড়িতে অবস্থান করছেন। আর এতে সবচেয়ে দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষজন। পিরোজপুর সদর উপজেলার সহ¯্রাধিক কর্মহীন শ্রমজীবী মানুষকে খাদ্য সহায়তা করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ. ম. রেজাউল করিম।

শনিবার মন্ত্রীর পক্ষ থেকে শহরের গোডাউন রোড, বঙ্গবন্ধু চত্বর, পুরাতন বাস টার্মিনাল এবং নতুন বাস টার্মিনাল এলাকায় খেটে খাওয়া এসব মানুষের মাঝে চাল, ডাল, আলু, তেল ও সাবান বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু এবং সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজীসহ আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

স্বরূপকাঠী প্রতিনিধি জানান, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি’র পক্ষ থেকে দরিদ্র মানুষদের মাঝে চাল, আলু, ডাল, তেল, সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে।

শনিবার উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে ওইসব সামগ্রী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম. মুইদুল ইসলাম মুহিদ।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ তালিকা করে এসব সামগ্রী বিতরণ করবেন বলে জানান মুইদুল ইসলাম মুহিদ।

এদিকে, করোনাভাইরাস সংক্রমণ রোধে বাস চলাচল বন্ধ থাকায় পিরোজপুরে ক্ষতিগ্রস্থ মটর শ্রমিকদের মাঝেও চাল বিতরণ করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর পক্ষ থেকে শুক্রবার জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি প্রাঙ্গনে এ চাল বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial