প্রধান সূচি

মঠবাড়িয়ার ৫ গ্রামে ৫ শতাধিক পরিবারে কাল ঈদ

পিরোজপুর মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের ৫ গ্রামের মানুষ আগামীকাল মঙ্গলবার ঈদ  উদযাপন করবেন। ফরিদপুরের সুরেশ্বর পীরের অনুসারীরা প্রতিবছরের মতো এবারও একদিন আগে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করবেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া ও খেতাছিড়া গ্রামে সুরেশ্বর পীরের অনুসারী প্রায় ৫ শতাধিক পরিবারে এখন ঈদের আমেজ বইছে। সোমবার এ অনুসারীরা  ৩০টি রোজা পূর্ণ করেছেন।  ফলে আগামীকাল মঙ্গলবার তারা ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করবেন।

সুরেশ্বর পীরের অনুসারী স্থানীয় সাবেক ইউপি সদস্য ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশে সুরেশ্বর পীরের অনুসারীরা প্রতি বছর সৌদি আরবের সাথে মিল রেখে রমজান ও দুই ঈদ পালন করে থাকে। এ কারণে মঠবাড়িয়ার ৫ গ্রামের পীরের অনুসারীরা দেশে ঈদের একদিন আগে ঈদ পালন করে আসছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial