প্রধান সূচি

ভান্ডারিয়ায় ট্যাক্সের আওতায় আসছে মাইকিং ও বিলবোর্ড

ভান্ডারিয়া পৌরসভার সীমানার মধ্যে যে সকল সড়কে বিভিন্ন বিপনণ কোম্পানির বিল বোর্ডসহ অন্যান্য বিল বোর্ড এবং যে সকল বিপনণ পণ্য ও দ্রব্যের মাইকিং করা হয় তার জন্য পৌর কর্তৃপক্ষকে বিধি মোতাবেক কর পরিশোধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের আইন শৃঙ্খলা বিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পৌর প্রশাসকের দায়িত্বে থাকা ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে ওই সভায় পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার ছাড়াও আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সদস্যদের উপস্থিতিতে সকলের ঐক্যমতের ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

পৌরসভার বিভিন্ন পয়েন্টে টোল আদায়কারীদের স্ব স্ব স্থানে বাধ্যতামূলক থাকতে হবে। কোন ধরণের যানবাহনের জন্য কত টাকা টোল দেয়ার নিয়ম রয়েছে নির্ধারিত সে হারের চার্ট না থাকলে তা মোবাইল কোর্টের আওতায় আনার সিদ্ধান্তও নেয়া হয় ওই সভায়। সামাজিক অপরাধ ঠেকাতে এবং নাগরিক সুবিধার কথা বিবেচনা করে সাধারণ মানুষ যাতে অযথা হয়রানির শিকার না হয় সে জন্য সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাদের স্ব স্ব ইউনিয়নে সরকারি নিয়মানুযায়ী পরিচালনার জন্যও সিদ্ধান্ত নেয়া হয়। শুধু তাই নয় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের আওতায় থাকা জনসাধারণ তাদের গৃহ নির্মানের জন্য সরকারি আইনানুযায়ী দিতে হবে ইউনিয়র কর। যথেচ্ছা চলা ফেরা, কথাবার্তার উপর নিয়ন্ত্রণ আনতে শুরুতে জনসচেতনতা বৃদ্ধিমূলক সভাও করা হবে জন গুরুত্তপূর্ণ স্থানগুলোতে। উপজেলার সকল রেন্ট-এ-কার মোটর সাইকেল, প্রাইভেটকার সকল ইউনিয়ন পরিষদ থেকে চালকদের ন্যাশনাল আইডি কার্ড চেয়ারম্যানদের কার্যলয়ে জমা দিয়ে অনুমতিপত্র আনার সিদ্ধান্তও নেয়া হয়।

পৌরসভার ফুটপাত খালি রাখা, দোকানের ট্রেড লাইসেন্স, গ্যাস বিক্রির ছাড়পত্র, বিভিন্ন পণ্য বিক্রয় মূল্য দোকানে দোকানে না থাকলে পড়তে হবে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পণ্য বিক্রয়ে দালাল রোধেও থাকবে জরিমানার বিধান। নিয়মিত চলবে মোবাইল কোর্ট । উচ্চ শব্দ নিয়ন্ত্রণে রাখতেও থাকবে তদারকি।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial