প্রধান সূচি

বাগেরহাটে মাইক্রোবাসের ধাক্কায় শিশু নিহত

বাগেরহাটে মাইক্রোবাসের ধাক্কায় মুফতা নামে ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। রবিবার সকালে খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাঠালতলা গোডাউনের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। নিহত মুফতা বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ গ্রামের মুক্ত শেখের মেয়ে।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক মলয়ন্দ্রনাথ রায় বলেন, মুক্ত শেখ ফকিরহাটের কাঠাতলা এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় থাকেন। সকালে তিনি বাড়ির সামনে কাঠালতলা বাজারে মেয়ে মুফতাকে চুল কাটানোর জন্য সেলুনে নিয়ে যায়। সেলুনে ভিড় থাকার কারণে মেয়েকে সেখানে বসিয়ে রেখে পাশে যান মুক্ত শেখ। পরে শিশু কন্যা মুফতা বাবাকে না দেখে রাস্তা পার হয়ে বাড়ি যাওয়ার সময় খুলনা থেকে ঢাকাগামী মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা হাসপাতালে নেয়ার পর সে মারা য়ায়।

তিনি আরও বলেন, কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial