প্রধান সূচি

মানিক মিয়ার ৫০তম মৃত্যু বার্ষিকী পালিত

পিরোজপুরের ভান্ডারিয়ায় শনিবার সাংবাদিকদের আতুরঘর দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক, সাংবাদপত্র জগতের কিংবদন্তী, সাহসী সাংবাদিক, মোসাফির কলাম লেখক, পূর্ব বাংলা স্বাধীনের অগ্রদূৎ মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫০তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বাদ আছর তাঁর জন্মস্থান ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়া মিয়া বাড়ি জামে মসজিদ কমপ্লেক্সে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মোনাজাতে অন্যান্যের মধ্যে মরহুমের ভ্রাতিসপুত্র বিশিষ্ট শিল্পপতি জাকির হোসেন নিজাম মিয়া, ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাহ্মুদ হোসেন ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ তালুকদার, বিএনপি নেতা মো. আলমগীর হোসেন সরদারসহ স্থানীয় বাইতুল কুরআন হাফেজিয়া জামিয়ায়ায়ে তাজবিদুল কুরআন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার রোজাদার মুসুল্লিগণ দোয়ায় শরিক হন।

দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কাসেম।

এছাড়াও উপজেলার ২২টি মাদ্রাসা, লিল্লাহবোর্ডিং ও এতিম খানায় মিলাদ মাহফিল, দোয়া মোনাজাত ও ইফতার করা হয়।

এদিকে, পৃথকভাবে ভান্ডারিয়ায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের উদ্যোগে সকালে মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার কর্মময় জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভান্ডারিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শঙ্কর জীৎ সমদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রখেন, সাংবাদিক মো. মামুন হোসেন, হাসান ইমাম পান্না বেপারি, মো. আবুল কালাম আজাদ, মো. বশির উদ্দিন, মো. শাহজাহান হোসেন, মো. লোকমান হোসেন, মো. সুমন মল্লিক, এইচ এম তরিকুল ইসলাম, মো. মিজানুর রহমান, শহিদুল ইসলাম মল্লিক প্রমূখ।  পরে বাদ জোহর ভান্ডারিয়া কাপুরিয়াপট্টি জামে মসজিদে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। এতে অন্যান্যের মধ্যে শাহাবুদ্দিন ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফারুকুজ্জামান, আওয়ামী লীগ নেতা মো. নজরুল ইসলাম বিশ্বাস, বিএনপি নেতা আতিকুর রহমান দিলু আকন, প্রবীণ ব্যবসায়ী হাজী ইদ্রিস তালুকদার, স্বেচছাসেবক লীগের উপজেলা সাধারণ সম্পাদক ওয়াহীদ মন্নান উজ্জল হাওলাদার, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, দোয়ায় শরিক হন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাসুম বিল্লাহ্।

বিকেলে পূর্ব ভান্ডারিয়া মোল্লা ছোমের উদ্দিন পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মেজবা উদ্দিনের উদ্যোগে পাঠাগার সংলগ্ন জামে মসজিদ ও সাংবাদিক কাজী ফজলুর রহমানের উদ্যোগে উত্তর পৈকখালী সমিতির হাট শহীদ কাজী দেলোয়ার শিশু নিবাস ও এতিম খানায় মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুর মোহাম্মদ ও হাফেজ মোস্তফা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial