মঠবাড়িয়ায় বিএনপির ঈদ সামগ্রী বিতরণ
আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নিহত, গুম ও নির্যাতনের শিকার হওয়া নেতা-কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে মঠবাড়িয়া বিএনপি কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির বিশেষ সম্পাদক কে এম হুমায়ুন কবীর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাঈদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন ফারুক, সহ-সভাপতি তরিকুল ইসলাম মধূ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল আহসান কামাল মুন্সী, উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ, সদস্য সচিব তাহসিন জামান রোমেল, পৌর যুবদলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন বাদল প্রমুখ।
Please follow and like us:
« কাউখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও খাবার বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মানিক মিয়ার ৫০তম মৃত্যু বার্ষিকী পালিত »
