কাউখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও খাবার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে বেতকা বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে কাউখালী উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী থানার ওসি (তদন্ত) ফরিদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম, সয়না রঘুনাথপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াস উদ্দিন পলাশ, ইউপি সদস্য সোহেল খান প্রমূখ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে কাউখালী উপজেলার দ্বীপ ইউনিয়ন সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা বাজারের এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দুটি মুদি দোকান, ১টি ইলেকট্রনিক্স দোকান, ১টি ফার্মেসী, ৪টি চায়ের দোকান ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ ১০টি দোকান ও দোকানের মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
