প্রধান সূচি

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণে সেন্সেটাইজেশন সভা

জাতীয় ভিত্তিক সংগঠন গ্রাম বাংলা উন্নয়ন কমিটি ও স্থানীয় পার্টনার সংগঠন পিপলস্ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর সহায়তায় তামাক নিয়ন্ত্রনে জেলা টার্স্কফোর্স কমিটির এক সেন্সেটাইজেশন সভা বৃহস্পতিবার জেলা প্রসাশক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে ।

সভার শুরুতে গ্রামবাংলা উন্নয়ন কমিটি ও পিডিএফ এর পক্ষ থেকে জাপান টোবাকো কর্তৃক তামাকজাত দ্রব্য বিষয়ে প্রচারণার প্রতিবাদ ও আইনের আওতায় আনার দাবীতে এক স্মারকলিপি জেলা প্রসাশকের কাছে প্রদান করা হয় ।

সভায় তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রসাশক সার্বিক নাহিদ ফারজানা ছিদ্দিকী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ননী গোপাল রায়, প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ কে এম সাদ উদ্দীন ও সমাজ উন্নয়ন কমিটির সভাপতি খালিদ আবু প্রমূখ।

বক্তাগণ আইনের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর লক্ষে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠনের কার্যক্রম গ্রহণের আহবান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial