প্রধান সূচি

পিরোজপুরে অসহায় ও দুঃস্থ কারাবন্দিদের মাঝে পোশাক বিতরণ

পিরোজপুর জেলা কারাগারে অবস্থানরত অসহায় ও দুঃস্থ বন্দিদের মাঝে ঈদ উপলক্ষে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা কারাগারের অসহায় ও দুঃস্থ কারাবন্দিদের মধ্যে ২০৫ জন পুরুষ ও ১৯ জন মহিলার মাঝে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়।

অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি পিরোজপুরের উদ্যোগে সমাজসেবা অধিদফতর প্রবেশন কার্যালয় এর আয়োজন করে। এ সময় ঈদবস্ত্র উপহার দিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

জেলা সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক এ কে আখতারুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেল সুপার মো. শামীম ইকবাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ আব্দুল হাকিম হাওলাদার, সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী, মুক্তিযোদ্ধা সমীর কুমার বাচ্চু, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, সাংবাদিক শফিউল হক মিঠু ও হাসান মামুন প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial