কাউখালীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত
জেলার কাউখালীতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দিনভর কোরআনখানী, দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিকেলে মোসলেম আলী খান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের মিলনায়তনে উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান নিকসন, ছাত্রদল নেতা শরিফুল আযম সোহেল প্রমুখ।
Please follow and like us:
« পিরোজপুরে অসহায় ও দুঃস্থ কারাবন্দিদের মাঝে পোশাক বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনগত ব্যবস্থা … ভারপ্রাপ্ত পুলিশ সুপার »
