প্রধান সূচি

অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনগত ব্যবস্থা … ভারপ্রাপ্ত পুলিশ সুপার

ঈদে লঞ্চে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া অতিরিক্ত যাত্রী বহন ও মালপত্র দিয়ে অতিরিক্ত বোঝাই করা যাবে না। ঈদে ঘরমুখো ও ঢাকা ফেরা মানুষের যাত্রা নিরাপদ ও সুষ্ঠু করতে পিরোজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরের হুলারহাট নৌ বন্দর পরিদর্শনকালে লঞ্চ পরিচলাকদের এসব কথা বলেন। এসময় তিনি যাত্রীদের কাছে সরকার নির্ধারিত ভাড়া রাখা হচ্ছে কিনা তার খোঁজখবর নেন।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। জনগণের কল্যাণের লক্ষ্যে বর্তমান সরকার নিরালসভারে কাজ করে যাচ্ছে। তাই জনগণের জন্য কষ্টদায়ক এমন কোন কাজ বরদাস্ত করা হবে না। ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করা যাবে না। হুলারহাট বন্দর থেকে লঞ্চ ছাড়ার পর মাঝখানে ট্রলার বা অন্য কোনো মাধ্যমে যাত্রী ও মালপত্র উঠানো যাবে না। এছাড়া নির্ধারিত ধারণ ক্ষমতার বাইরে যাত্রী ও মালপত্র বোঝাই করা যাবে না।

পিরোজপুরের ফেরীঘাট ও নৌবন্দরের ঘাটগুলোতে যাত্রীদের হয়রানি এবং ডাকাতির হাত  থেকে রক্ষার জন্য জেলা পুলিশ কঠোর ভাবে তৎপর। তাছাড়া পিরোজপুরের ৯টি ঘাটে যাত্রীদের সুবিধার্থে  টি করে কন্ট্রোলরুম খোলা হয়েছে।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান, পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ এস.এম. জিয়াউল হক, হুলারহাট নৌ বন্দর সভাপতি মজনু তালুকদার প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial