টিপু সভাপতি : এহসাম সাধারণ সম্পাদক
ভান্ডারিয়ায় উপজেলা যুবলীগের কমিটি গঠন
পিরোজপুরের ভান্ডারিয়ায় এনামুল কবির টিপু তালুকদারকে সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসাম হাওলাদারকে সাধারণ সম্পাদক করে ৫২ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভান্ডারিয়া উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু ও সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী আগামী তিন বছরের জন্য এ কমিটি অনুমোদন করে।
নব গঠিত কমিটিতে ১১ জন সহ-সভাপতি, ৩ জন সহ-সাধারণ সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম কাইয়ুম জোমাদ্দার, লোকমান হোসেন মুন্সি, সঞ্জীব কুমার দত্ত, এইচ এম সোহেল ও শাহিন আলমকেসহ মোট ৫ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
অন্যান্য পদের মধ্যে প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ এম সাব্বির, দপ্তর সম্পাদক এইচ এম মিরাজ, অর্থ সম্পাদক মিলন হোসেন রুবেল, শিক্ষা, প্রশিক্ষন ও পাঠাগার সম্পাদক মো. মানসুর হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মামুন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক আসমা সুলতানা, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মেহেদি হাসান তালুকদার, তথ্য ও গবেষণা সম্পাদক সাজু রহমান, ক্রীড়া সম্পাদক জোবায়ের খান, মহিলা বিষয়ক সম্পাদক কার্নিজ রাবেয়া মৌরী।
এছাড়া পৌর যুবলীগের সাবেক সভাপতি অর্পন জোমাদ্দারসহ ৩৯জন সদস্য তালিকায় রয়েছে।
