প্রধান সূচি

পিরোজপুরে কৃষকদের কাছ থেকে ধান না কেনায় বিক্ষোভ

পিরোজপুর সদর উপজেলায় সাধারণ কৃষকদের কাছে ধান না কেনায় খাদ্য গুদামের সামনে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ কৃষকরা। আজ বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খাদ্য গুদামে ধান নিয়ে আসা কৃষকেরা এ বিক্ষোভ করেন।

কৃষকদের অভিযোগ, তাদেরকে ধান নিয়ে খাদ্য গুদামে আসতে বলার পরও তাদের কাছ থেকে ধান সংগ্রহ করেনি খাদ্য বিভাগের কর্তৃপক্ষ। ধান বহনের জন্য কৃষকদের সরকারিভাবে ধানের বস্তাও সরবরাহ করেছে খাদ্য বিভাগ। এছাড়া স্থানীয় বিভিন্ন দালালের মাধ্যমে আর্থিক সুবিধা নিয়ে ধান কিনছে খাদ্য বিভাগ বলে অভিযোগ কৃষকদের।

এদিকে, খাদ্য গুদামের সামনে বিক্ষুব্ধ কৃষকদের ছবি নিতে গেলে দালালরা ছবি নিতে বাঁধা দেয়।

কৃষকদের অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক সঞ্জীত চাকমার কাছে জানতে তার অফিসে গেলে তিনি সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ বিষয়ে তিনি কথা বলতে অস্বীকার করেন।

এ বছর পিরোজপুরের ৭টি উপজেলায় ৬৮৬ মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial