প্রধান সূচি

স্বরূপকাঠিতে ভাতাপ্রাপ্তদের বই বিতরণ

স্বরূপকাঠি পৌর এলাকার বয়স্ক, বিধাবা ও প্রতিবন্ধিসহ বিভিন্ন শ্রেনীতে ভাতাপ্রাপ্তদের মধ্যে বই বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে পৌর ভবনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাতার বই বিতরণ করেন স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হক এবং ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু।

পৌরসভার মেয়র মো. গোলাম কবিরের সভাপতিত্বে ভাতা বই প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম, কাউন্সিলর মো. জাহীদুল ইসলাম বিপ্লব।

অনুষ্ঠানে ৮৩ জন বয়স্ক, ৩১ জন বিধবা ও ২২ জন প্রতিবন্ধিসহ মোট ১৩৬ জনের মধ্যে ভাতার বই বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial