প্রধান সূচি

পিরোজপুরে এমপি এ্যানী রহমানের দোয়া ও ইফতার মাহফিল

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী ও সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের সংরক্ষিত (মহিলা) আসনের সংসদ সদস্য (এমপি) শেখ এ্যানী রহমানের উদ্যোগে আজ সোমবার এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

স্থানীয় রোজ গার্ডেন রেস্তোরায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে সংসদ সদস্য (সংরক্ষিত আসন-১৯) শেখ এ্যানী রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট বেলায়েত হোসেন, সম্পাদক এডভোকেট শহিদুল হক পান্না, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু, গৌতম নারায়ন চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিটু, সাবেক সভাপতি এডভোকেট মাহামুদ হোসেন, এ কে আজাদ, সাবেক সহ-সভাপতি খালিদ আবু, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ফসিউল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক শিরিনা আফরোজসহ মুক্তিযোদ্ধা, জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ ও পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial