দেশী খেজুর
প্রাচীনতম ফলের মধ্যে অন্যতম দেশি খেজুর। খেজুর গাছে শীতের শুরুতে ফুল আসে। ফুল থেকে ফল পরিপক্ক হতে সময় লাগে চার মাস। জ্যৈষ্ঠের শেষ এবং আষাঢ়ের প্রথম ভাগে সবুজ রং থেকে তা গাঢ় হলদে হয়। এরপর কেটে পানিতে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখলে পেকে যায়। স্বাদ অনন্য হওয়ায় গাছে ফল পাকলেই কিশোরদের দুরন্তপনা বেড়ে যায়। রাস্তার পাশের গাছ থেকে কাঁদি ভরা খেজুর নিয়ে বাড়ি যাচ্ছে এক কিশোর। সোমবার কাউখালীর জয়কুল গ্রাম থেকে ছবিটি তোলা।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় ডেউটিন বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) শরণখোলায় ৮২ বছর বয়সে ভোটার হলেন সেকান্দার আলী »
