মঠবাড়িয়ায় ডেউটিন বিতরণ
পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রাইম সোস্যাল অর্গানাইজেশনের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে পৌর শহরের টাওয়ার রোডের আমির প্লাজার কার্যালয়ে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা নূর হোসাইন মোল্লা, অধ্যক্ষ আলমগীর হোসেন খান, শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রাশেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, প্রতিষ্ঠানের উপদেষ্টা সঞ্জয় কুমার হাওলাদার, প্রতিষ্ঠানের চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার, সদস্য আলী রেজা রঞ্জু, আব্দুল্লাহ আল মামুন, শামীমা সুলতানা রোজি প্রমুখ। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
Please follow and like us:
« শরণখোলায় গবাদীপশুর কৃত্রিম প্রজননের বীজ নিয়ে অর্থ বানিজ্য (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) দেশী খেজুর »
