প্রধান সূচি

নাজিরপুরে  হতদরিদ্রের বাড়িতে বাড়িতে গিয়ে ইফতারী সামগ্রী বিতরণ করল তরুণরা

পিরোজপুর জেলার নাজিরপুর ডিগ্রী কলেজের কয়েক বন্ধু’র (তরুণদের) উদ্যোগে হতদরিদ্রের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। সুবিধা বঞ্চিত অসহায় রোজাদারদের বাড়িতে বাড়িতে  গিয়ে এ ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন তারা।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় নাজিরপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ২০ বন্ধু মিলে (তরুনরা) মিলে নিজেদের সঞ্চিত অর্থে কেনা ইফতা সামগ্রী উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের জয়পুর আশ্রয়ন প্রকল্পে (গুচ্ছ গ্রামে) হতদরিদ্রের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

কলেজ ছাত্র সাজ্জাদুর রহমান সাজ্জাদের  জানান, তাদের বন্ধুরা মিলে রমজান উপলক্ষে এ উদ্যোগ নিয়েছেন।  তাদের বাড়ি থেকে পিতা-মাতার দেয়া পকেট খরচ বাবদ টাকা থেকে বাঁচিয়ে এ ইফতার সামগ্রী ক্রয় করেছেন। তারা আরো জানান, প্রতিটি প্যাকেটে দেয়া হয়েছে  গ্লুকোজ স্যালাইন, চিড়া, ছোলা, মুড়ি, চিনি ও খেজুর।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো. ছরোয়ার হোসেন শেখ জানান, তরুনদের এমন উদ্যোগ সত্যিই প্রসংশনীয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial