কাউখালীতে পুলিশের ওপেন হাউজ ডে
মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পিরোজপুরের কাউখালী থানার উদ্যোগে ওপেন হাউজ ডে উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে থানা চত্বরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) মো. রিয়াজ হোসেন পিপিএম।
কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মনিরুজ্জামান পল্টন, জাতীয় পার্টির জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার প্রমূখ।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত ইউপি সদস্য, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
