মঠবাড়িয়ায় ভেজাল পণ্য জব্দ ॥ জরিমানা
পিরোজপুরের মঠবাড়িয়ায় হাইকোর্টের নিষিদ্ধ ঘোষিত পণ্য প্রাণের হলুদের গুড়া ও মেয়াদ উত্তীর্ণ বিভিন ভেজাল ভোগ্যপণ্য জব্দ ও জরিমানা করেছে ভ্রম্যমান আদালত।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজ পৌর শহরের হাতেম আলী সুপার মার্কেটের সিদ্দিক এন্টারপ্রাইজ থেকে ৪১৯ কেজি প্রাণের হলুদের গুড়া ও দক্ষিণ বন্দর সাদিয়া এন্টারপ্রাইজ থেকে সেভেন আপসহ নিত্য প্রয়োজনীয় মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন পণ্য জব্দ করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্ত সাদিয়া এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা অর্থাদন্ডাদেশ দেয়া হয়।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজ জানান, চলমান এ ভেজল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় ব্যবসায়ীকে কারাদন্ড »
